RexiORexiO
Englishশুরু করুন
বাংলাদেশের নিজস্ব AI

বাংলা বোঝেএমন AI

RexiO বাংলা, Banglish আর ইংরেজি — তিনটাই বোঝে। "kemon acho" লিখুন বা "কেমন আছো" — উত্তর পাবেন স্বাভাবিক বাংলায়।

ফ্রি শুরু করুনদাম দেখুন

RexiO কী?

RexiO হলো SpritexAI-এর তৈরি একটি AI assistant, যা বিশেষভাবে বাংলা ও ইংরেজিভাষীদের জন্য বানানো। সাধারণ AI assistant-গুলোর মতো না — RexiO সরাসরি Banglish বোঝে, অর্থাৎ ইংরেজি অক্ষরে লেখা বাংলা। আপনি "ami kal dhaka jabo" লিখলেও সে বুঝবে, "আমি কাল ঢাকা যাব" লিখলেও বুঝবে। উত্তর দেবে স্বাভাবিক বাংলায়, রোবটের মতো অনুবাদ করা ভাষায় না। RexiO ব্যবহার করা যায় rexio.pro ওয়েবসাইটে, আর Android অ্যাপেও।

RexiO কী কী করতে পারে

বাংলা ও Banglish

তিন ভাষাতেই লিখতে পারেন — বাংলা, Banglish, ইংরেজি। আলাদা করে ভাষা বেছে নিতে হয় না, RexiO নিজেই বুঝে নেয়।

লাইভ ওয়েব সার্চ

আজকের খবর, দাম, আবহাওয়া — RexiO রিয়েল টাইমে ওয়েব সার্চ করে উত্তর দেয়। পুরনো তথ্যে আটকে থাকে না।

কোড লেখা ও ঠিক করা

কোড লিখে দেয়, ভুল ধরিয়ে দেয়, আর কেন ভুল সেটাও বাংলায় বুঝিয়ে বলে।

ছবি ও ডকুমেন্ট পড়া

ছবি দেখে বলতে পারে কী আছে, PDF বা ডকুমেন্ট পড়ে সারমর্ম দিতে পারে।

আপনাকে মনে রাখে

আপনার পছন্দ, লেখার ধরন, আগের কথাবার্তা — সব মনে রাখে। প্রতিবার নতুন করে সব বলতে হয় না।

ভয়েস চ্যাট

টাইপ করতে ইচ্ছে না করলে বলে ফেলুন। RexiO শুনে উত্তর দেবে।

Banglish মানে কী?

বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফোনে বাংলা কি-বোর্ড ব্যবহার করে না — ইংরেজি অক্ষরে বাংলা লেখে। এটাকেই বলে Banglish। বেশিরভাগ AI এই লেখা বোঝে না, বা ইংরেজি ভেবে উল্টোপাল্টা উত্তর দেয়। RexiO এই সমস্যাটা মাথায় রেখেই বানানো।

আপনি: ajke abohawa kemon?

RexiO: আজকের আবহাওয়ার তথ্য দিয়ে উত্তর

আপনি: ekta email likhe dao boss ke

RexiO: বাংলা বা ইংরেজি — যেটা চান, সেই ভাষায় email

আপনি: ei code e error kothay?

RexiO: কোডের ভুল ধরিয়ে বাংলায় ব্যাখ্যা

RexiO-র দাম কত?

দাম টাকায় ঠিক করা, ডলার থেকে রূপান্তর করা না। ফ্রিতেই শুরু করতে পারেন — কার্ড লাগে না।

Free

০ টাকা

শুরু করার জন্য

Plus

৫০০ টাকা

প্রতি মাসে

Pro

২,০০০ টাকা

প্রতি মাসে

Max

৯,০০০ টাকা

প্রতি মাসে

সব প্ল্যানেই ওয়েব আর Android — দুই জায়গায় চ্যাট সিঙ্ক হয়। যেকোনো সময় বন্ধ করতে পারেন।

সব প্ল্যানের বিস্তারিত

সাধারণ প্রশ্ন

RexiO কি ফ্রি?

হ্যাঁ, ফ্রি প্ল্যানে RexiO ব্যবহার করা যায় — কোনো কার্ড লাগে না। প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট পাবেন। বেশি দরকার হলে Plus (৫০০ টাকা/মাস), Pro (২,০০০ টাকা/মাস) বা Max (৯,০০০ টাকা/মাস) নিতে পারেন।

RexiO কি সত্যিই বাংলা বোঝে?

হ্যাঁ। শুধু বাংলা অক্ষর না — ইংরেজি অক্ষরে লেখা বাংলাও (Banglish) বোঝে। "tumi kemon acho" আর "তুমি কেমন আছো" — দুইটাতেই স্বাভাবিক বাংলায় উত্তর দেবে।

ChatGPT বা Gemini-র সাথে পার্থক্য কী?

RexiO বাংলাদেশের জন্য বানানো। Banglish সরাসরি বোঝে, দাম টাকায়, আর বাংলা ভাষার প্রশ্নে বেশি স্বাভাবিক উত্তর দেয়। এছাড়া আপনার পছন্দ মনে রাখে, তাই যত ব্যবহার করবেন তত ভালো বুঝবে।

Android অ্যাপ আছে?

হ্যাঁ, Android অ্যাপ আছে। ওয়েব আর অ্যাপে একই অ্যাকাউন্ট, চ্যাটের ইতিহাস দুই জায়গায় সিঙ্ক থাকে। ডেস্কটপ আর iOS অ্যাপ তৈরির কাজ চলছে।

RexiO কারা বানিয়েছে?

RexiO বানিয়েছে SpritexAI — একটি AI infrastructure ও research প্রতিষ্ঠান। RexiO তাদের consumer প্রোডাক্ট, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ নিজের ভাষাতেই AI ব্যবহার করতে পারে।

আজই শুরু করুন

ফ্রিতে শুরু করুন, কার্ড লাগবে না।

RexiO ব্যবহার করুন